আন্তর্জাতিক সুরক্ষা আবেদন
আন্তর্জাতিক সুরক্ষা আইন ২০২৬ এর অধীনে আন্তর্জাতিক সুরক্ষা আপিল
আন্তর্জাতিক সুরক্ষা আইন ২০২৬ এর অধীনে আন্তর্জাতিক সুরক্ষা আপিল
যদি আপনি ১২/০৬/২০২৬ তারিখে বা তার পরে আন্তর্জাতিক সুরক্ষার জন্য আবেদন করে থাকেন এবং আপনার আবেদনটি নিষ্পত্তি হয়ে থাকে, তাহলে আপনি একটি সিদ্ধান্তপত্র পেয়ে থাকবেন, যেখানে নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে একটি উল্লেখ করা থাকবে:
- 1
আপনাকে শরণার্থী মর্যাদা দেওয়া হয়েছে, অথবা
- 2
আপনার শরণার্থী মর্যাদা প্রত্যাখ্যান করা হয়েছে, কিন্তু আপনাকে সহায়ক সুরক্ষা মর্যাদা দেওয়া হয়েছে, অথবা
- 3
আপনার শরণার্থী মর্যাদা এবং সহায়ক সুরক্ষা মর্যাদা উভয়ই প্রত্যাখ্যান করা হয়েছে।
যদি আপনার সিদ্ধান্তে উপরোক্ত ২ অথবা ৩-এর কোনো একটি উল্লেখ থাকে, তবে আপনি আশ্রয় ও প্রত্যাবর্তন আপিল ট্রাইব্যুনালে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন।
বিশেষ দ্রষ্টব্য: যদি আপনি ১২/০৬/২০২৬ তারিখের আগে আন্তর্জাতিক সুরক্ষার জন্য আবেদন করে থাকেন এবং আপনার আবেদনটি নিষ্পত্তি হয়ে থাকে, তবে আপিল করতে চাইলে অনুগ্রহ করে আন্তর্জাতিক সুরক্ষা আপিল ট্রাইব্যুনালের সাথে যোগাযোগ করুন।
আপনার আপিল করার জন্য কত সময় আছে তা জানতে আপনার সিদ্ধান্তের চিঠিটি পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। সাধারণ আপিল অবশ্যই আপনার সিদ্ধান্ত পাওয়ার এক মাসের মধ্যে করতে হবে। ত্বরান্বিত আপিল অবশ্যই আপনার সিদ্ধান্ত পাওয়ার ১০ কার্যদিবসের মধ্যে করতে হবে। ত্বরান্বিত আপিল সম্পর্কে আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে আন্তর্জাতিক সুরক্ষা আইন ২০২৬ এর ধারা ১৭৩(১) দেখুন।
আপনার যদি আগে থেকেই কোনো আইনি প্রতিনিধি না থাকে, তাহলে আপনি আপনার আপিলের জন্য আইনি সহায়তা নিতে পারেন। এটি কীভাবে করতে হয় সে সম্পর্কে আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে লিগ্যাল এইড বোর্ড-এ ক্লিক করুন অথবা তাদেরকে [email protected] এই ঠিকানায় ইমেল করুন।
আপনি চাইলে, আপনার আপিলের অংশ হিসেবে একটি মৌখিক শুনানির জন্য অনুরোধ করতে পারেন। এটি কীভাবে করতে হয় সে সম্পর্কে আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে ‘মৌখিক শুনানি’ (Oral Hearings) -তে ক্লিক করুন।
আপনার আপিলের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আপনি যদি এই দেশে থাকতে চান, তবে আপনাকে সিদ্ধান্তের চিঠি পাওয়ার ১০ দিনের মধ্যে আশ্রয় ও প্রত্যাবর্তন আপিল ট্রাইব্যুনালের কাছে একটি আবেদন করতে হবে। এটি কীভাবে করতে হয় সে সম্পর্কে আরও তথ্যের জন্য, অনুগ্রহ করে ‘থাকার অধিকার’ (Right to Remain) -এ ক্লিক করুন, অথবা আন্তর্জাতিক সুরক্ষা আইন ২০২৬ (International Protection Act 2026)-এর ধারা ১৮৯ দেখুন ।